দক্ষিণ আফ্রিকায় আবারও বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রনবার্গ এলাকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে সন্ত্রাসীরা। নিহত বাংলাদেশি নাম মহিন উদ্দিন মহিন (৪০)। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়।

ধারণা করা হচ্ছে, বুধবার রাতে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার দোকানে লুটপাট করার সময় মহিন তাদেরকে বাধা দিলে তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যার পর তার লাশ ফ্রিজে রেখে যায়।

নিহতের ভাই হুমায়ুন কবির জানান, বেশ কিছুদিন যাবত সন্ত্রাসীরা টাকা দিতে হুমকি-ধমকি দিয়ে আসছিল। বুধবার রাতে কয়েকজন সন্ত্রাসী দোকানে হামলা করে লুটপাট করতে গেলে দোকান মালিক মহিন উদ্দিন বাধা দেয়। দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে লাশ ফ্রিজে রেখে যায়। সকালে দোকান বন্ধ দেখে পাশ্ববর্তী ব্যবসায়ী ও লোকজন খোঁজাখুজি করতে গিয়ে দোকানের ভেতরে ফ্রিজের মধ্যে তার লাশ দেখতে পেয়ে মহিনের আত্মীয় আনোয়ার হোসেনকে জানায়। আনোয়ার বাংলাদেশে ফোন করে মহিনের পরিবারকে তার মৃত্যুর কথা জানায়।

পরিবারের সদস্যরা জানান, দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রদ্বীপ গ্রামের রমিজ উদ্দিন মিয়ার বাড়ির তনু মিয়ার ছেলে মহিন উদ্দিন তিন বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। তনু মিয়ার ৪ ছেলে, ১ মেয়ের মধ্যে মহিন মেজো। মহিনের স্ত্রী, তিন মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে।

পূর্ববর্তি সংবাদবিবিসির চোখে দারুল উলুম দেওবন্দ ও তার প্রভাব
পরবর্তি সংবাদঅচিরেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার পরিণতি ভোগ করবে : ওবায়দুল কাদের