সদরঘাটে নৌকাডুবি: আরো এক লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: শুক্রবার রাতে সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) সকালে উদ্ধার হওয়া লোকটির নাম মতিউর রহমান।

এর আগে শুক্রবার রাতেই উদ্ধার করা হয় রোজিনা বেগম (৪২) ও মমতাজ বেগম (৫০) নামে দুই নারীর লাশ।

জানা যায়, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এই পরিবারের আরেকটি শিশু এখনো নিখোঁজ রয়েছে। ছেলেটির নাম আবিদ হোসইন। সে নিহত রোজিনার ছেলে।

সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদচুয়াডাঙ্গায় অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ কর্মী মিরাজের পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ
পরবর্তি সংবাদযেভাবে ইসলাম গ্রহণ করেন মার্কিন গণিতবিদ প্রফেসর জেফরি ল্যাং