গত পাঁচ বছরে ৪৫ হাজারের বেশি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত

ইসলাম টাইমস ডেস্ক: গত পাঁচ বছরে ৪৫ হাজারের বেশি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য বিভিন্ন সংঘাতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক ভাষণে তিনি এ তথ্য তুলে ধরেন। নিহতদের মধ্যে বিদেশি সেনার সংখ্যা ৭২ জনেরও কম বলে জানান তিনি।

বিপুলসংখ্যক সেনা নিহতের এ সংখ্যা আগের অনুমানকেও ছাড়িয়ে গেছে। ঘানি এর আগে গতবছর নভেম্বরে ২০১৫ সাল থেকে আফগান নিরাপত্তা বাহিনীর ২৮ হাজারের বেশি সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।

২০১৪ সাল থেকে শুরু করে এ পর্যন্ত দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য নিহতের নতুন পরিসংখ্যান দিয়ে আফগান প্রেসিডেন্ট বলেছেন, এ সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে।

পূর্ববর্তি সংবাদস্বাধীনতা লাভের পর ২৮ বছরে ২৫০০ মসজিদ নির্মাণ করেছে কিরগিজস্তান
পরবর্তি সংবাদবিক্ষোভে পাথরের জবাবে গুলি, গাজায় নিহত ২