ইসলাম টাইমস ডেস্ক: শুক্রবার রাতে সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) সকালে উদ্ধার হওয়া লোকটির নাম মতিউর রহমান।
এর আগে শুক্রবার রাতেই উদ্ধার করা হয় রোজিনা বেগম (৪২) ও মমতাজ বেগম (৫০) নামে দুই নারীর লাশ।
জানা যায়, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এই পরিবারের আরেকটি শিশু এখনো নিখোঁজ রয়েছে। ছেলেটির নাম আবিদ হোসইন। সে নিহত রোজিনার ছেলে।
সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
















