নীলফামারীর সৈয়দপুরে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

ইসলাম টাইমস ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীসূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় বসবাসরত স্বামী-স্ত্রীকে হত্যা করে দুর্বৃত্তরা । তাদের বাড়িটি একটা ফাঁকা জায়গায় অবস্থিত। গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে স্বামী নজরুল ইসলাম (৫৫) ও পরে স্ত্রী সালমা খাতুনকে (৪৫) গলাকেটে হত্যা করে।

এ সময় গরু ও ভেড়া দেখাশুনার জন্য কর্মচারী আব্দুর রাজ্জাক (৩৮) এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রবিবার সকালে সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি ও আলামত সংগ্রহ করার পর নিহতের ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে বলে জানান সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদবাবরি মসজিদ মামলা ২৪ ঘন্টার মধ্যে নিস্পত্তি করে দিতেন আদিত্যনাথ!
পরবর্তি সংবাদফিলিপাইনের গির্জায় ভয়াবহ বোমা হামলা, নিহত ২১, আহত ৭১