উপহার নিলামে তুলে অর্থ সংগ্রহ করছেন মোদি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এ যাবত কালের মধ্যে পাওয়া বিভিন্ন উপহার নিলামে তুলে অর্থ সংগ্রহ করছেন বলে জানা গেছে ।

২৭ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর দফতরের উদ্যোগে এই নিলাম শুরু হয়েছে। নিলাম শেষ হবে আজ সোমবার। নয়া দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট-এ নিলাম অনুষ্ঠিত হচ্ছে।

উপহার বিক্রির টাকা ‘নামামি গঙ্গে’ প্রকল্পে খরচ করা হবে বলে খবর পাওয়া গেছে।

নিলামে অংশ নেয়ার জন্য আলাদা একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ওয়েবসাইটটিতে মোদির নানা উপহারের বিবরণ রয়েছে। ২০০ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ম দামের উপহার সামগ্রির ক্যাটালগ দেখে অনলাইনেও নিলামে অংশ নেয়া যাবে

পূর্ববর্তি সংবাদসৌদিতে গত এক বছরে গ্রেফতার ২৫ লাখ
পরবর্তি সংবাদইয়াবা বিক্রি করে আঙ্গুল ফুলে কলা গাছ