ইসলাম টাইমস ডেস্ক : সাতক্ষীরার পাটকেলঘাটা থানার একটি পুকুর থেকে একজন মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মাদরাসা শিক্ষার্থীর নাম ইসমাইল হোসেন (১২)।
আজ সোমবার সকালে পাটকেলঘাটা হাজরাপাড়া হাফিজিয়া মাদরাসার পুকুর থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
ইসমাইল হোসেন পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের শাহবুদ্দিনের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, ইসমাইল পাটকেলঘাটা হাজরাপাড়া হাফিজিয়া মাদরাসায় থেকে লেখাপড়া করতো। তার মৃগী রোগ ছিল। ভোরে মাদরাসার পুকুরে ওজু করতে গিয়ে পানিতে পড়ে যায়। সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ মাদরাসার পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে।
















