নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ট্রাক, নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ফুটপাতে উঠে দুই পথচারীকে চাপা দিয়েছে। রোববার দিনগত রাত পৌনে ১টায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা গেছেন ওই দুই পথচারী ।

নিহতরা হলেন- ডালিম (২০) ও মোবারক (২৭)। পুলিশের বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধাম চন্দ্র রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ গেটের মুখে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ওঠে যায়। এতে ফুটপাতে থাকা দুই পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

তাদের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলায়। নিহত দু’জন দু’জনের পরিচিত হতে পারে। তাদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগে কিছু কাগজপত্র দেখে তাদের নাম পাওয়া গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এছাড়া ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের চালক ও হেলপারকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদশপথ নেবেন ঐক্যফ্রন্টের প্রার্থীদ্বয়
পরবর্তি সংবাদদক্ষিণ আফ্রিকায় স্থানীয়ের হাতে বাংলাদেশী যুবক হত্যা