পদক পেলেন পুলিশের ৩৪৯ কর্মকর্তা

ইসলাম টাইমস ডেস্ক : নিজ পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য এ বছর ৩৪৯ পুলিশ কর্মকর্তাকে পদক দেয়া হয়েছে।

মঙ্গলবার উপসচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদকপ্রাপ্তির তথ্য জানানো হয়েছে।

গত বছরে নিজেদের পেশায় সাহসিকতা ও বীরত্বমূলক কাজের স্বীকৃতি হিসেবে এ বছর পুলিশের ৪০জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক দেয়া হয়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণে প্রশংসনীয় অবদান রাখায় ১০৪ জনকে বিপিএম-সেবা ও ১৪৩ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম-সেবা প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রী পুলিশের সেরা কর্মকর্তা ও সদস্যদের প্রতিবছর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করেন। পুলিশের চাকরিতে এই পদক খুবই সম্মানজনক বলে বিবেচনা করা হয়।

পদক পাওয়া কর্মকর্তারা আর্থিক সুবিধাও ও নামের শেষে উপাধি হিসেবে এই পদক ব্যবহার করতে পারেন।

পেশাগত জীবনে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের বিবেচনায় এ পদক দেয়া হয়। গত বছর ১৮২ জন এ পদক পেয়েছিলেন। এ বছর পুলিশ পদক দেয়ার জন্য প্রায় সাড়ে তিন শ কর্মকর্তার তালিকা করা হয়েছিল।

পূর্ববর্তি সংবাদপাসপোর্ট ফেরত পাচ্ছেন আল্লামা বাবুনগরী : সিদ্ধান্ত জানা যাবে বিকালে
পরবর্তি সংবাদসরকারি চিকিৎসকদের প্রাইভেট প্রতিষ্ঠানে প্রাকটিস বন্ধে উকিল নোটিশ