ঝিনাইদহে পুড়ে গেছে ৬ কৃষকের পানের বরজ 

ইসলাম টাইমস ডেস্ক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে ৬ কৃষকের ৫ বিঘা পান বরজ পুড়ে গেছে।

আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পান চাষীরা জানান, দুপুরে সালাম নামের এক কৃষকের পান বরজে বিড়ি থেকে আগুনের সুত্রপাত হয়। এরপর কৃষক বাবুল বিশ্বাস, কুদ্দুস বিশ্বাস, হাবিবুর রহমান, আমিরুল ইসলাম ও শমসের বিশ্বাসের পান বরজে আগুন লেগে পুড়ে যায়।

হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তবিবুর রহমান জানান, খবর পেয়ে আগুন নেভাতে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তি সংবাদমানুষ, বঙ্গবাহাদুর এবং মিডিয়া
পরবর্তি সংবাদউল্লাপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে আহত ১০