ব্রিজের রে‌লিং ভেঙে খালে গেল ট্রাক

ইসলাম টাইমস ডেস্ক: সাতক্ষীরার পাটকেলঘাটার শাকদাহ ব্রিজের রে‌লিং ভেঙে একটি ট্রাক ও একটি মাহেন্দ্র খালে পড়ে যায়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন মাহেন্দ্রচালক আব্দুল হালিম। অপর দু’জনের নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্প‌তিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে পাটকেলঘাটা থানা সূত্রে জানা যায়, খুলনাগামী মাছের একটি ট্রাক শাকদাহ ব্রিজে কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হা‌রিয়ে একটি মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ব্রিজটির রে‌লিং ভেঙে যানবাহন দু‘টি খালে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সা‌র্ভিস ও পু‌লিশ উদ্ধার তৎপরতা শুরু করে।

আহত তিনজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদএবার ভাস্কর্যবাদীদের তোপের মুখেই মৃণাল হক
পরবর্তি সংবাদপরিচ্ছন্নতা দিবসে বিদ্যালয় চত্বরে ঝাড়ু হাতে নামলেন জেলা প্রশাসক