ইসলাম টাইমস ডেস্ক: ৩১ জানুয়ারি সরকার সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বৃহষ্পতিবার পরিচ্ছন্নতা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার পর ঝাড়ু হাতে বিদ্যালয় চত্বরে নামলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বৃহস্পতিবার পৌর শহরের শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝাড়ু দিয়ে তিনি সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), প্রদীপ সিংহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, সদর উপজেলার উপজেলার সহকারি শিক্ষা অফিসার সোলেমান মিয়া, শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিচ্ছন্নতার বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
















