ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর রামপুরার পশ্চিম পাশে আবাসিক এলাকায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৬টি বাড়ি পুড়ে গেছে।
খবর পেয়ে দ্রুত তেজগাঁও ও খিলগাঁও থেকে দুটি দুটি করে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় রাপপুরা এলাকায় শতশত আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে এলে সড়কে প্রচণ্ড যানজট দেখা দেয়।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে হাতিরঝিল সংলগ্ন এলাকায় এমজি টাওয়ারের পেছনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ইন্সপেক্টার মো. আরিফ গণমাধ্যমকে জানান, ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রথমে পানি পেতে দমকল কর্মীদের বেগ পেতে হয়েছে। আধাঘণ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।
















