ইজতেমা ইস্যুতে আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক, সিদ্ধান্ত আসতে পারে যেসব বিষয়ে

ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন ইজতেমার প্রস্তুতিসহ তাবলিগের সার্বিক বিষয় সামনে রেখে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ, দেশের শীর্ষ উলামায়ে কেরাম ও কাকরাইলের শুরা সদস্যগণ বৈঠকে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

আগামীকাল সকাল ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তাবলিগ সংশ্লিষ্ট একাধিক সূত্র ইসলাম টাইমসকে বলেছেন, আগামীকালের বৈঠকে ইজতেমার রূপরেখা  চূড়ান্ত হবে। ইজতেমার প্রস্তুতির কাজ কারা কীভাবে করবে? বিদেশি মেহমানদের মধ্যে কারা আসবেন, কারা আসবেন না এবং  যারা আসবেন তাদের ভূমিকা কী হবে?, ইজতেমায় উলামায়ে কেরামের অংশগ্রহণ কেমন হবে? ইজতেমায় বয়ানের নীতিমালা কী হবে ইত্যাদি বিষয়ে আগামীকাল আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইজতেমায় বিরোধ তৈরি করতে পারে এমন বিষয়গুলোতে আগামীকাল আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সূত্র।

তারা আশা করছেন, আগামীকাল রোববারের বৈঠকের পর সোমবার থেকে ইজতেমার মাঠের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হতে পারে।

পূর্ববর্তি সংবাদসোমবার দেশে ফিরবেন এরশাদ
পরবর্তি সংবাদফিলিস্তিনিদের সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র