ময়মনসিংহে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক : ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোরশেদ উদ্দিনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কানরামপুর-মধুপুর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা কেউ জানাতে পারেনি।

নান্দাইল মডেল থানারএসআই লিটন মিয়া সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে নুরু (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদওয়াজেহ রশীদ নদভী রহ. জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পরবর্তি সংবাদবেড়াতে এসে বাসের ধাক্কায় নিহত