নোয়াখালীতে ৯ বছরের দীন ইসলাম সাড়ে ৩ মাসে কোরআনের হাফেজ

সাদ আবদুল্লাহ মামুন ।।

নোয়াখালীতে ৯ বছরের শিশু দীন ইসলাম সাড়ে তিন মাসে কোরআনের হিফজ সম্পন্ন করেছে।

দীন ইসলাম নোয়াখালী জেলার চাটখিল পৌর শহরের আল ফারুক ইসলামী একাডেমির হিফজ বিভাগের ছাত্র। সে মাত্র ৩ মাস ১৭ দিনে পবিত্র কোরআন হিফজ (মুখস্থ পড়া) সম্পন্ন করেছে।

দ্বীন ইসলামের দেশের বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিন থানার শাস্তাবাতানবাড়ি গ্রামে। তার পিতার নাম রফিক মাঝি। তার বাবা পেশায় রাজমিস্ত্রীর সহকারী।

রফিক মাঝি চাটখিল থানার পাশে একটি ভাড়া বাসায় স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে বসবাস করেন। কোরআনে হাফেজ দীন ইসলাম তাদের বড় সন্তান।

মাদরাসার মুহতামিম আবদুল্লাহ-আল-নোমান গণমাধ্যমকে জানান, দ্বীন ইসলাম মেধাবী ছাত্র। সে মাত্র তিন মাস ১৭ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে কোরআনে হাফেজ হয়েছে। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় মাদরাসা থেকে তার পড়ালেখা ও খাওয়া-দাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। দীন ইসলামের জন্য সবার কাছে দোয়া চাই।

পূর্ববর্তি সংবাদফিলিস্তিনিদের সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদকর্মক্ষেত্রে নারীর শালীন পোশাক পরিধানের আইন করছে মালয়েশিয়া