বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটি গঠন, আমির মাওলানা ইসমাইল নুরপুরী

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির আমির পদে মাওলানা ইসমাইল নুরপুরী এবং মহাসচিব পদে  মাওলানা মাহফুজুল হক পুনঃনির্বাচিত হয়েছেন। তারা ২০১৯-২০ সেশনের দায়িত্বপালন করবেন।

মাওলানা মাহফুজুল হক আগের সেশনেও মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন এবং প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান রহ.-এর মৃত্যুর পর দলের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্বপালন করছিলেন মাওলানা ইসমাইল নুরপুরী।

আজ ঢাকার ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরা অধিবেশনে তারা পুনঃনির্বাচিত হন।

অধিবেশনে আমির নির্বাচনের পাশাপাশি শুরা সদস্যরা শাখা রিপোর্ট পেশ ও পর্যালোচনা, কেন্দ্রীয় রিপোর্ট পেশ ও পর্যালোচনা, কেন্দ্রীয় নির্বাহী পুনঃগঠন, অভিভাবক পরিষদ পুনঃগঠন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ ও কর্মপন্থা নির্ধারন এবং প্রস্তাব পেশ ইত্যাদি কাজে অংশ নেন।

দলের আমির মাওলানা ইসমাইল নুরপুরী নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।

নির্বাহী কমিটিতে আরও রয়েছেন, মাওলানা যোবায়ের আহমদ আনসারী, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতী সাঈদ নূর, মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ।

পূর্ববর্তি সংবাদমুন্সিগঞ্জে ভুল প্রশ্নপত্রে ৭৯ শিক্ষার্থীর পরীক্ষা, ডিসির বাসভবন ঘেরাও
পরবর্তি সংবাদদিনের বেলা কোনো নির্বাচন হয় না: অলি আহমদ