খাদ্যে ভেজাল প্রতিরোধে অভিযান জোরদার করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে ভেজাল প্রতিরোধে অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, খাদ্যে ভেজাল দেওয়া-ও এক ধরনের দুর্নীতি। খাদ্যে ভেজাল দিয়ে মানুষের জীবন ধ্বংসের অধিকার কারও নেই। এটা বন্ধ করতে হবে।

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আলাদাভাবে কর্তৃপক্ষ করে দিয়েছি, যাতে সবখানেই ভেজালের বিরুদ্ধে কাজ করতে পারেন তারা। এক্ষেত্রে মানুষকে সচেতন করতে হবে। দেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে, ভেজালও এক ধরনের দুর্নীতি। এই দুর্নীতি রোধেও কঠোর অভিযান চলছে। দেশের মানুষের নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করবো।

তিনি আরও বলেন, খাদ্যের চাহিদা কখনও শেষ হয় না। আমরা চাহিদা অনুযায়ী খাদ্য জোগান দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তাই দেশ আজ মাছ, ডিম, দুধ, মাংস- এসব আমিষ জাতীয় খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

পূর্ববর্তি সংবাদপটিয়ায় বাস ও হাইস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ : নিহত ৩ আহত ১১
পরবর্তি সংবাদক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে জবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ