জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করছে না: জিএম কাদের

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সংসদকে প্রাণবন্ত করতেই জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় রয়েছে। আমরা গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করছি না।

রবিবার দুপুরে পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, নিজেদের ভেতরে আলাপ আলোচনা করেই আমরা বিরোধী দলের ভূমিকায় এসেছি। তার মানে এই না যে আমরা পাতানো খেলা খেলছি অথবা আমরা গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করছি। বিরোধী দল হয়ে অন্যরা যে কাজ করতো আমরা জনগণের প্রত্যাশ্যা পূরণে সেই কাজ করবো।

সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে সহায়তা করাই জাতীয় পার্টির মূল লক্ষ্য বলেও মন্তব্য করেন জিএম কাদের।

পূর্ববর্তি সংবাদ‘জেলখানাগুলোতে দুই-তৃতীয়াংশ মানুষ বিনা বিচারে আটক’
পরবর্তি সংবাদধর্ষণ ও নারী নির্যাতন বৃদ্ধির পেছনে ধর্মহীন শিক্ষা ও অশ্লীল সংস্কৃতি দায়ী: ইসলামী আন্দোলন