দ. আফ্রিকা : কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হাতে নিহত বাঙ্গালীদের সংখ্যা বেড়ে চলেছে

ইসলাম টাইমস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হাতে নিহত বাঙ্গালীদের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল শনিবার (২ ফেব্রুয়ারী) নাজমুল হুদা বিপ্লব (২৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ প্রভিন্সের সোয়েটোর এলডেরাডো পার্ক লোকেশনে এ ঘটনা ঘটে।

শনিবার সন্ধ্যা প্রায় ৮টার সময় নাজমুল হুদা বিপ্লব এলডেরাডো পার্কের দোকানে একা ছিলেন। সন্ত্রাসীরা দোকানের ভিতরে ঢুকে তাকে গুলি করলে তিনি কৃষ্ণাঙ্গ দোকান মালিকের ঘরের দিকে ছুটেন।

তাকে ধাওয়া করে দোকান মালিকের উঠানে তিন রাউন্ড গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাজমুল হুদা বিপ্লবের দেশের বাড়ি ফেনীর দাগনভূইয়া পৌরসভা ১নং ওয়ার্ড, উত্তর শ্রীধর পুর গ্রামের, হোসেন সারেং বাড়ি।

পূর্ববর্তি সংবাদবিহারে ট্রেন দুর্ঘটনা, নিহত ৬, আহত ১৪
পরবর্তি সংবাদরাঙামাটিতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত