সিলেটে ইলমী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ইসলাম টাইমস ডেস্ক: মারকাযুল হিদায়া সিলেট ও জামি’আতুল উলূম আশ শারইয়্যাহ সিলেট’র যৌথ উদ্যোগে ব্যতিক্রমী “ইলমী প্রতিযোগিতা” ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রায় ৪০০ (চারশত) প্রতিযোগী অংশগ্রহণ করেন। ৩১ জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে প্রতিযোগিতার বিষয় ছিল- তরজমাতুল কুরআন, হিফযুল হাদীস, আরবী মাকালা, আরবী বক্তব্য ও মাসাইলে নাহু।

মারকাযুল হিদায়া সিলেটের মহাপরিচালক মাওলানা ইমদাদুর রহমান আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা শরিফ মুহাম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শরিফ মুহাম্মদ বলেন, সকল বিষয়ে, বিশেষকরে তালিবে ইলমদের ইলমী উন্নতির পথে অন্যতম বাধা হলো হীনমন্যতা। তিনি আরো বলেন, যে কোন একটি বিষয়ে তাখাসসুস তথা বিশেষজ্ঞতা অর্জন করা কাম্য। চাই সে বিষয়টি যতই ছোট্ট হোক না কেন।

অনুষ্ঠানে পুরস্কার হিসেবে প্রতি বিষয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে প্রদান করা হয় যথাক্রমে নগদ ৭০০০, ৫০০০, এবং ৩০০০ টাকা। এছাড়াও প্রতি বিষয়ে পরবর্তী ১০ জনকে দেওয়া হয় ৫০০/- টাকা সমমূল্যের কিতাব।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট আরবী ভাষাবিদ মাওলানা সফিউল্লাহ ফুআদ, জামেয়া কাসিমুল উলূম দরগাহ শাহজালাল রাহ. সিলেটের শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী, আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের মহাসচিব মাওলানা আবদুল বছীর, মাওলানা জুনায়েদ কিয়ামপুরী, জামেয়া মাদানিয়া শেখবাড়ির ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ আফজাল বর্ণভী, মারকাযু শারইয়্যাহ ঢাকার পরিচালক মুফতি মুহাম্মদ হারুন, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মাওলানা এহতেশাম কাসিমী, মুফতি নূরুযযামান সাঈদ, মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, মাওলানা আবদুর রহমান কফিল, মাওলানা আশরাফ হোসাইন ফুআদী প্রমুখ।

পূর্ববর্তি সংবাদউচ্চ শব্দে গান, শব্দ দূষণের দায়ে দু’জনের কারাদণ্ড
পরবর্তি সংবাদপুলিশের বিরুদ্ধে অভিযোগ শোনার জন্যে খোলা হয়েছে কমপ্লেইন সেল