প্রশ্ন: আমি বীমার মেয়াদ শেষে সুদ পেয়েছি। এই টাকাগুলো আমি কী করতে পারি?
উত্তর : এই টাকাগুলো সওয়াবের নিয়ত ছাড়া গরিব-মিসকীনকে সদকা করে দিতে হবে। আর প্রচলিত বীমায় সুদ, জুয়া উভয়টিই রয়েছে। তাই এতে অংশগ্রহণ করা সম্পূর্ণ হারাম। এ জন্য আপনাকে তওবা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
-(সূরা বাকারা (২) : ২৭৫; সূরা মায়েদা (৫) : ৯০; ফিকহুন নাওয়াযিল ৩/২৬৭, ২৭৫; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৮৬; মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী, জিদ্দা ২/২/৭৩১; রদ্দুল মুহতার ৬/৩৮৫)
[ফতওয়া বিভাগ, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা]
















