ফরিদপুরে আ.লীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

ইসলাম টাইমস ডেস্ক: ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে ফুল দিয়ে তার সাথে যোগ দেওয়ায় সদরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে এ বহিষ্কারে অনুমোদন দিতে কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।

এ বিষয়ে কাজী শফিকুর রহমান বলেন, আমাকে বহিষ্কার করার অধিকার শুধু দলীয় প্রধানের রয়েছে। অন্য কেউ এ ক্ষমতা রাখেন না। তিনি এই বহিষ্কার মানেন না বলে মন্তব্য করেন।

পূর্ববর্তি সংবাদ‘সরকার ঐক্যফ্রন্টের কাউকে নিয়ে শপথ করিয়ে নিজেদের গ্রহণযোগ্য করতে চায়’
পরবর্তি সংবাদনরসিংদীতে সাইজিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড