রাজধানীতে পৃথক ২টি সড়ক দুর্ঘটনা, নিহত৩

ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীতে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাকি দুজন হলেন, নৈশ প্রহরী কবির হোসেন (৪৫), চা দোকানদার শাহীন (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বাড্ডাগামী দেওয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উঠে একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে চা দোকানদার শাহীন ও নৈশ প্রহরী কবিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করা হলে চালক-হেলপার পালিয়ে গেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কে সড়ক দুর্ঘটনা অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর।

ঢামেক জরুরি বিভাগ থেকে একটি সূত্র জানায়, ভোরে এক ব্যক্তি মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে।

ওই ব্যক্তি জানান, মালিবাগ-মৌচাক সড়কে দুর্ঘটনায় আহত অবস্থায় পড়েছিলেন ওই নারী। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তিনি আহত হয়েছেন। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

পূর্ববর্তি সংবাদরাত ১০টার পর কোনো ধরনের মিছিল-মিটিং করা যাবে না, ঢাবি ছাত্রলীগ
পরবর্তি সংবাদফিলিস্তিনের সোচ্চার লেখক সাংবাদিকরা ইসরাইলের টার্গেট