আফগানিস্তানে পৃথক হামলায় নিহত ৪৭

প্রতিকী ছবি

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানে তিনটি পৃথক হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে।

এদিকে, মস্কোতে আফগান কর্মকর্তাদের সঙ্গে তালেবানের বৈঠক চলছে। চলমান এই শান্তি-আলোচনার মধ্যেই হামলা সংঘটিত হয়েছে।

আফগান প্রাদেশিক কাউন্সিলের প্রধান ইউসুফ আইয়ুবি জানিয়েছেন, মঙ্গলবার ভোর হওয়ার আগেই কুন্দুজ শহরের একটি সেনা চৌকিতে সশস্ত্র হামলা হয়। এতে নিরাপত্তাবাহিনীর ২৬ জন সদস্য নিহত হয়।

অপর এক হামলায় বাগলানে ১১ জন পুলিশ নিহত হয়েছে।

সূত্র : আল-জাজিরা

পূর্ববর্তি সংবাদসহিংসতার অভিযোগে আরাকান আর্মি ফেসবুকে নিষিদ্ধ
পরবর্তি সংবাদহাসপাতালে প্রসবের হার বাড়াতে হবে, স্বাস্থ্যমন্ত্রী