মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু, পালিয়ে গেলেন অভিনেতা

ইসলাম টাইমস ডেস্ক : রাজধানী ঢাকার উত্তরায় একটি শুটিং মাইক্রোবাসের ধাক্কায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম ফাইজা তাহসিনা সূচী (১০)। সে দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়তো।

আজ সকালে উত্তরা রাজউক এপার্টমেন্ট প্রজেক্ট ১০ নং ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাস সূচীকে চাপা দেওয়ার বাসে থাকা টিভি অভিনেতা পালিয়ে যান।

শ্যুটিংয়ের একটি মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছে ফাইজা তাহসিনা সূচী নামের ১০ বছর বয়সী এক স্কুলছাত্রী।

সূচীর বাবা দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম। তিনি অভিযোগ করে জানান, সূচী পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় নাটকের শ্যুটিং এর একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো:চ ১৩-৪১৫৭) সূচীকে হত্যার উদ্দেশে চাপা দেয়। তার মাথা থেতলে যায়। পরে দ্রুত উত্তরার বাংলাদেশ মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে মাইক্রোটি স্থানীয় জনগণ আটক করার পর এক টিভি অভিনেতাসহ তাতে যারা ছিল তারা পালিয়ে যায়।

পূর্ববর্তি সংবাদওবায়দুল কাদের বললেন, শপথ নেবেন মির্জা ফখরুলও
পরবর্তি সংবাদব্রিটেনে ইসলামিক স্কুলে ভাংচুর : হামলাকারীর শাস্তি নয়, ভুল ভাঙতে চান পরিচালক