গিনিতে সোনার খনি ধসে নিহত ১৭

ইসলাম টাইমস ডেস্ক: গিনিতে একটি সোনার খনি ধসে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন।

রবিবার সিগুইরি শহর থেকে ৩৫ কিলোমিটার দূরের নরাসোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশের বরাতে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রামবাসীর দেওয়া তথ্যমতে এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাই হতাহতদের প্রকৃত সংখ্যা আরো বাড়তে পারে।

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার দেশ গিনি। এই দেশে স্বর্ণ, হীরা, বক্সাইট ও লোহাসহ নানা সম্পদের বিপুল ভাণ্ডার রয়েছে।

সূত্র : ফ্রান্স ২৪

পূর্ববর্তি সংবাদজমি বর্গা দেওয়ার বিধান কী?
পরবর্তি সংবাদ৪ দিনের ইজতেমা, প্রত্যেক পক্ষ পাবেন ২ দিন