একুশে পদক পাচ্ছেন এবার ২১ জন

ইসলাম টাইমস ডেস্ক:  এবার একুশে পদক পাচ্ছেন ২১ জন বিশিষ্ট নাগরিক। কথাসাহিত্যিক রিজিয়া রহমান, মইনুল আহসান সাবের, হরিশংকর জলদাস, ইমদাদুল হক মিলনসহ ২১ জন খ্যতিমান ব্যক্তি চলতি বছর (২০১৯) একুশে পদক পাচ্ছেন । এ তালিকায় শিল্পকলা, মুক্তিযুদ্ধ, গবেষণা, ভাষাসহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ২১ জন নাগরিকের নাম রয়েছে।

বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে।

আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একুশে পদক তুলে দেবেন।

পূর্ববর্তি সংবাদখেলাপি ঋণ নিয়ে অর্থমন্ত্রীর তিন সাবধান!
পরবর্তি সংবাদবগুড়ায় পরকীয়া ফাঁস হওয়ায় নারী পুলিশ কর্মকর্তার আত্মহত্যা