নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ে ‘আহমদিয়া মুসলিম জামাত’ নামধারী অমুসলিম কাদিয়ানি সম্প্রদায়ের ইজতেমা কেন্দ্র করে আজ বুধবার স্থানীয় উলামায়ে কেরাম ও কাদিয়ানি উভয়পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বসছেন স্থানীয় প্রশাসন।
বুধবার বেলা ১২টায় উলামায়ে কেরামের সাথে এবং ৩টায় কাদিয়ানিদের সঙ্গে প্রশাসনের বৈঠক করার কথা রয়েছে। উলামায়ে কেরাম ও কাদিয়ানি উভয়পক্ষের পাঁচজন করে সদস্য এই বৈঠকে অংশগ্রহণ করবেন।
স্থানীয় আলেম ও দাঈ মাওলানা আবু তাহমিদাহ ইসলাম টাইমসকে এসব তথ্য প্রদান করেছেন।
তিনি বলেন, গতকাল সাংবাদিক সম্মেলন করার পর বিকালে আমরা জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের কাছে কাদিয়ানি ইজতেমা বন্ধের দাবি জানিয়ে একটি আবেদনপত্র জমা দেই। এরপর তিনি স্থানীয় থানাকে অবগত করলে আমাদের থানায় ডাকা হয়। সেখানে একজন এডিশনাল এসপির নেতৃত্ব পুলিশ অফিসাররা আমাদের সঙ্গে কথা বলেন।
তারপর আমরা জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গেও দেখা করে কাদিয়ানিদের ইজতেমা বন্ধের দাবি জানাই। আমাদের আবেদন ও দাবির প্রেক্ষিতেই প্রশাসন উভয়পক্ষকেই বৈঠকের জন্য ডেকেছেন। বৈঠকে উভয়পক্ষের সঙ্গে কথা বলে প্রশাসন একটি সিদ্ধান্তে যাবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, পঞ্চগড়ে কাদিয়ানি জামাত আগামী ২২-২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় ইজতেমা’ করার ঘোষণা দিয়েছে এবং ইজতেমা সফল করতে নানা ধরনের প্রতারণামূলক কর্মসূচি হাতে নিয়েছে। যাতে সাধারণ মুসলমানের বিভ্রান্ত হচ্ছে বলে দাবি স্থানীয় সচেতন মহলের। এতে এলাকার মুসলমানদের মধ্যে ক্ষোভের তৈরি হয়েছে। তারা মুসলিম নামধারী অমুসলিম সম্প্রদায়ের ইজতেমাসহ সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
















