পঞ্চগড়ে কাদিয়ানিদের ঈমানবিধ্বংসী কার্যক্রম বন্ধ করতে হবে: আল্লামা বাবুনগরী

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, পঞ্চগড়ের আহমদনগরে ‘কথিত মুসলিম নামধারী কাদিয়ানি অমুসলিমদের “জাতীয় ইজতেমার নামে ঈমানবিধ্বংসী কার্যক্রম বন্ধ করতে হবে ৷ খতমে নবুওয়াত অস্বীকারকারী কাদিয়ানীরা অমুসলিম, কাফের ৷ মুসলিম নাম ধারণ করে ৯০% মুসলমানের দেশে তাদের ঈমানবিধ্বংসী কোন কার্যক্রম চলতে দেয়া হবে না ৷

৬ জানুয়ারী বুধবার ঢাকার বারডেম হাসপাতাল থেকে সংবাদ মাধ্যমে ইনআমুল হাসান ফারুকী প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি ৷

আল্লামা জুনাইদ বাবুনগরী আরো বলেন, নবী রাসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসুল হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৷ ঈমানদার হওয়ার জন্য মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী ও রাসুল হওয়ার বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস ছাড়া মুসলমান হওয়া যায় না ৷ কাদীয়ানিরা সর্বশেষ নবীকে অস্বীকার করে তাই তারা কাফের ৷

মসজিদ পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা, মুসলিম উম্মাহর ইবাদতের পবিত্র স্থান ৷ কাদিয়ানিরা কাফের, কাফেরদের কোন মসজিদ হতে পারে না ৷ নামায, রোজা, হজ্জ্ব, যাকাত ইত্যাদি মুসলমানদের ধর্মীয় পরিভাষা ৷ কাদিয়ানিরা কাফের তাই মুসলমানদের কোন পরিভাষা ব্যবহার করে তারা তাদের ভ্রান্ত মতাদর্শ প্রচার করতে পারে না ৷ এটা ইসলাম ধর্মের অবমাননার শামিল ৷

তিনি আরো বলেন, নবীজিকে মুসলমানরা নিজেদের প্রাণের চাইতেও বেশি মুহাব্বাত করেন ৷ বিশ্বনবীর রিসালতকে অস্বীকারকারি কাদিয়ানি অমুসলিমদের আস্ফালন এদেশের ধর্মপ্রাণ তৌহিদী জনতা মেনে নেবে না ৷

আল্লামা বাবুনগরী,বাংলাদেশ গণতান্ত্রিক দেশ ৷ গণতান্ত্রিক অধিকার হিসেবে এদেশের হিন্দুরা হিন্দু নামে, বৌদ্ধরা বৌদ্ধ নামে এবং খ্রীষ্টানরা খ্রীষ্টান নামে তাদের ধর্মীয় রীতি নীতি পালন করছে৷ কিন্তু কাদিয়ানি অমুসলিমরা “মুসলমান নাম ধারণ করে সরলমনা সাধারণ মুসলমানদেরকে ধোকা দিয়ে ঈমানবিধ্বংসী কার্যক্রম পরিচালনা করছে। তাই অনতি বিলম্বে পঞ্চগড়ে অনুষ্ঠিতব্য কাদিয়ানিদের তথাকথিত জাতীয় ইজতেমাসহ বাংলাদেশে তাদের ঈমানবিধ্বংসী সকল কার্যক্রম বন্ধ করতে হবে৷ অন্যথায় আকিদায়ে খতমে নবুয়াত রক্ষার্থে এদেশের লক্ষ নবীপ্রেমিক তৌহিদী জনতা অমুলিম কাদিয়ানিদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে ৷

কাদিয়ানিরা অমুসলিম৷ পৃথিবীর বিভিন্ন দেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুলসলিম ঘোষণা করা হয়েছে৷ ৯০% মুসলমানের দেশ বাংলাদেশেও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জোর দাবী জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷

পূর্ববর্তি সংবাদ‘ঢাকা শহর যেন লস অ্যাঞ্জেলেস’, তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদস্মরণে বিবাড়িয়ার ৬ শহীদ