ঢামেকের সামনে থেকে কম্বলে মোড়ানো লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের সামনে থেকে কম্বলে মোড়ানো  এক  অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (০৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন বিশ্বাস জানান, খবর পেয়ে ঢামেক হাসপাতালের বাগান গেটের সামনে থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে ছিলো। তার পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তি সংবাদমৌলভীবাজারে ইয়াবাসহ এক মাদকবিক্রেতা আটক
পরবর্তি সংবাদসংসদীয় কমিটির সভাপতি হলেন সাবেক আট মন্ত্রী