গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মমিন উদ্দিন (৩২) গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি জয়দেবপুরের হাজীপাড়া এলাকায় তার নিজস্ব ফ্ল্যাটে থাকতেন। সেলটেক নামে প্রতিষ্ঠানের বিএসসি প্রকৌশলী ছিলেন তিনি।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া দুর্ঘটনার বিষয়টির নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন মমিন। এসময় একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে যান।

পূর্ববর্তি সংবাদচার্জার ও ইয়ারফোন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
পরবর্তি সংবাদনয়াদিল্লিতে আজ মোদির সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক