দেশের ৫৫ শতাংশ বাসের গতি নিয়ন্ত্রক সার্টিফিকেট নেই

প্রতীকী ছবি

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বলছে দেশে বিভিন্ন সড়কে চলাচলকারী ৩৩ শতাংশ যাত্রীবাহী বাসের ফিটনেস সার্টিফিকেট নেই এবং ৫৬ শতাংশ বাসের গতি নিয়ন্ত্রক সার্টিফিকেট নেই।

আজ বৃহস্পতিবার হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিআরটিএ।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিআরটিএ’র পক্ষে আইনজীবী মো. রাফিউল ইসলাম ১৫০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন। অন্যদিকে উপস্থিত ছিলেন রিট আবেদনকারী আইনজীবী মো. তানভির আহমেদ।

মামলার বিবরণে জানা যায়, এর আগে হাইকোর্ট ১৬ সদস্যের একটি কমিটি করে জাতীয়ভাবে সারাদেশের পরিবহনগুলোর ওপর একটি পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন। আদেশ পাওয়ার পর বিআরটিএ আজ এ প্রতিবেদন আদালতে দাখিল করেছে। প্রতিবেদনে দেখা যায়, দেশে ৩৩ শতাংশ যাত্রীবাহী বাসের ফিটনেস নেই এবং ৫৬ শতাংশ বাসের গতি নিয়ন্ত্রক সার্টিফিকেট নেই।

এছাড়া সড়ক দুর্ঘটনা রোধের কারণ ও রোধের বিষয়টি নিয়ে বিজ্ঞানসম্মত একটি পর্যবেক্ষণ করতেও প্রতিবেদনে সুপারিশ করা হয়।

পূর্ববর্তি সংবাদওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগদানের আহবান রিজভীর
পরবর্তি সংবাদরাজবাড়ীতে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যা