কিশোরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ : নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক: কিশোরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল  সংঘর্ষে মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জের মালিবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার রাজকুন্তি গ্রামের আব্দুল খালেকের ছেলে খায়রুল ইসলাম (২৭) ও একই গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে ছমিন মিয়া (৩০)। তারা পরস্পর মামাতো-ফুফাতো ভাই বলে জানা গেছে।

জানা যায়, নিহত দু’জন করিমগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরছিলেন। পথে করিমগঞ্জের মালিবাড়ি নামক স্থানে একটি ট্রাক্টরের পিছন দিক দিয়ে তাদের দ্রুতগামী মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তি সংবাদপাবনায় দুর্বৃত্তদের গুলিতে এক আ. লীগ নেতা নিহত
পরবর্তি সংবাদমৌলভীবাজারে ইয়াবাসহ এক মাদকবিক্রেতা আটক