ভিসা জটিলতার কাটিয়ে আবারও হজ্জ-উমরার সুযোগ পাচ্ছে ৩০ লাখ ফিলিস্তিনি

ইসলাম টাইমস ডেস্ক : সৌদি আরব সরকার হজ ও উমরার জন্য পূর্ব জেরুজালেম, জর্ডান ও ইসরাইলের বসবাসরত ফিলিস্তিনি মুসলিমদের আবারও ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের কারণে পূর্ব জেরুজালেম ও জর্ডানের ফিলিস্তিনিরা পাঁচ মাসের নিষেধাজ্ঞার পর হজ্জ ও উমরার অনুমতি পাচ্ছে। আর ইসরাইলের মুসলিমরা প্রায় ৩ দশক অপেক্ষার পর এই অনুমতি পেতে যাচ্ছে।

২০১৮ সালের সেপ্টেম্বর জর্ডানের ভিসা নিয়ে ফিলিস্তিনিদের হজ্জের সুযোগ বন্ধ করে দেয়।

সৌদি আরবের এই সিদ্ধান্তের ফলে প্রায় ৩ মিলিয়ন ফিলিস্তিনি সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবে।
আম্মানে অবস্থিত সৌদি এ্যাম্বেসির সঙ্গে আলোচনা শেষে পূর্ব জেরুজালেমে ট্রাভেল এজেন্সির আলোচনা পর এই সিদ্ধান্তের কথা জানা যায়।

ট্রাভেল এজেন্সি জানাই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ২৫০ হজযাত্রী এ মাসে সৌদি আরব যান এবং চলতি সপ্তাহে তারা ফিরেও এসেছেন।

অন্যদিকে ৩ দশকের নিষেধাজ্ঞার পর ইসরাইলের অধিকবাস ১.৫ মিলিয়ন মুসলিম হজ্জ করার সুযোগ পেতে যাচ্ছেন। তবে তাদের লেবাননের বৈরুতি অবস্থিত দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে হবে। অবস্থিত বৈর

উল্লেখ্য, বর্তমানে জর্ডানে ৮ লাখ এবং ইসরাইল অধ্যুষিত পূর্ব জেরুজালেমে ৪ লাখ ৬০ হাজার ফিলিস্তিনি বসবাস করে।

সূত্র : মিডল ইস্ট আই

পূর্ববর্তি সংবাদকাদিয়ানি ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যাপক বিক্ষোভ
পরবর্তি সংবাদশেষ হলো জামিয়া ইসলামিয়া পটিয়ার আন্তর্জাতিক সম্মেলন