ইসলাম টাইমস ডেস্ক : মিয়ানমারের সেনা বাহিনী রাখাইন রাজ্যে বিতাড়িত মুসলিমদের ভূমি দখল করে সেখানে নতুন সেনা ঘাঁটি গড়ে তুলছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ।
গতকাল শুক্রবার দেশটির এ পদক্ষেপে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা ইয়াংলি।
নিউইয়র্কে ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন (এফআরসি) আয়োজিত এক সভায় তিনি আরও বলেন, রাখাইন রাজ্য থেকে এখনও মুসলমানদের তাড়ানো হচ্ছে।
সেনাবাহিনীর সাজোঁয়া যান রাতের আধারে রাখাইনে অভিযান চালাচ্ছে বলে সেখানকার বাসিন্দারা অভিযোগ করছে। অনেকে গোলাগুলির শব্দে-আতংকে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে।
রাখাইন থেকে মুসলমান ছাড়া অন্য নৃগোষ্ঠীর লোকজনও পালাতে শুরু করেছে। এ পর্যন্ত এক লাখ ৬২ হাজার মানুষ মিয়ানমারের মধ্যেই বাস্তুচ্যুত হয়েছে। এ অবস্থা চলতে থাকলে দেশটিতে গৃহযুদ্ধ বেধে যাওয়ার আশংকা প্রকাশ করেছেন লি।
উল্লেখ্য, ২০১৭ সালে ২৫ অক্টোবর থেকে সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধদের হামলা ও নির্যাতনের মুখে মিয়ানমার খেকে নতুন করে প্রায় আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রেবশ করেছে।
















