ময়মনসিংহে ইত্তেফাকুল উলামার সিরাত মাহফিল অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমমেনশাহীর উদ্যাগে আয়োজিত ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ ময়দানে সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপি চলে এ সম্মেলন।

মাহফিলে বক্তারা বলেন, সিরাতুন্নবীর অনুসরণ জীবনকে সফল ও স্বার্থক করে তোলে। বর্তমান অশান্ত পৃথিবীতে রাসুলের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। ধর্ষণ, খুন, গুম, হত্যা ও দুর্নীতিসহ সামাজিক সকল অনাচারের মূলোৎপাটনে সিরাতে রাসূল বাস্তবায়নই একমাত্র মাধ্যম। পার্থিব জীবনের সকল সমস্যার সমাধান সিরাতে রাসূল থেকে খুঁজে নিতে হবে।

ময়মনসিংহ থেকে অর্নব আহমাদ জানান, সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রাহমান হাফেজ্জির সভাপতিত্বে সিরাত মাহফিলে বয়ান করেন ভারতের মাওলানা সোহরাব আলী খান, আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা আজহার আলী আনোয়ার শাহ, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা যুবায়ের আহমদ আনসারী, মাওলানা হামিদ জহিরী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী প্রমূখ।

সিরাত মাহফিলে বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার ওলামায়ে কেরাম ও দ্বীনদার মুসুল্লিদের বিপুল সমাগম ঘটে।

পূর্ববর্তি সংবাদদ. এশিয়া চরম রাজনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করছে : সিপিবি
পরবর্তি সংবাদবিদ্যুৎ দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ