ইসলাম টাইমস ডেস্ক: ভোলার উপ-শহর বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চায়ের দোকান, ফাস্টফুড, কনফেকশনারীসহ ১০টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে অন্তত ৪টি দোকান একবারে ভস্মিভূত হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের বিদ্যুৎ অফিস সংলগ্ন মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এবং মুহূর্তেই তা চারপাশের দোকান ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে আগুনের খবর পেয়ে ভোলা, বোরহানউদ্দিন ও দৌলতখানের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ৪টি দোকান সম্পূর্ন পুড়ে গেছে। সেখানকার একটি দোকানের বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
















