কারাগারে পরিকল্পিতভাবে দুই ফিলিস্তিনিকে হত্যার অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক: ইসরায়েলি কারাগারে মারা গেছেন দুই ফিলিস্তিনি বন্দী। তবে নিহতদের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে।

গত তিন দিনে এ দুজন কারাবন্দী মারা গেছেন বলে ইসরায়েলি একটি টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার ইয়াসির হামিদ নামে ৩৬ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। এর আগে গত বুধবার মারা যান ৫১ বছর বয়সী অন্য এক বন্দী।

তারা দু’জনই যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি বলে জানা গেছে। তাদের মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ অভিযোগ অস্বীকার করে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা ও লুটপাট  
পরবর্তি সংবাদসন্ধ্যা নদীতে কুকুরের মুখে নবজাতকের লাশ