শুকরের হিংস্র আক্রমণে প্রাণ গেল রাশিয়ার এক নারীর

ইসলাম টাইমস ডেস্ক: নিজের খামারে পোষা শুকরের হিংস্র আক্রমণে প্রাণ হারিয়েছেন রাশিয়ায় ৫৬ বছর বয়সী এক নারী।বিবিসির এক প্রতিবেদনে রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে রাশিয়ার মধ্যাঞ্চলীয় উডমুরটিয়া জেলায়। নিহত ওই নারীর একটি শুকরের খামার ছিল। শুকরদের তিনি খাবার দিচ্ছিলেন। এমন সময়েই তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে শুকরের পালের মাঝখানে পড়ে যান।

সুযোগ পেয়ে শুকরের দল তার উপরে ঝাঁপিয়ে পড়ে। অতিরিক্ত রক্তক্ষরণের পর তিনি তৎক্ষণাৎ মারা যান। তার স্বামী তাকে মৃত অবস্থায় খামারে খুঁজে পান।

খামারে গিয়ে স্বামী  দেখতে পান,  তার স্ত্রী মাটিতে পড়ে আছেন। শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও মুখ শুয়োরেরা ছিঁড়ে খেয়েছে। ঘটনাস্থলে তদন্তে এসে গোয়েন্দা কর্মকর্তারাও ঘটনার বীভৎসতায় স্তম্ভিত হয়ে যান ।

উল্লেখ্য, ২০১২ সালে যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যে এক কৃষককে এভাবেই খামারের শুয়োরেরা হত্যা করেছিল।

 

পূর্ববর্তি সংবাদখুলনায় মাদকবিরোধী অভিযান, ২৪ ঘন্টায় গ্রেফতার ৭৫
পরবর্তি সংবাদএলজিআরডি মন্ত্রণালয় পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী