ইসলাম টাইমস ডেস্ক: কবি আল মাহমুদ গুরুতর অসুস্থ। শনিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আল মাহমুদ নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। হাসপাতালে ভর্তির পর কবিকে প্রথমে সিসিইউতে ও পরে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. মো. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন।
কবি আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তিনি একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক।
















