কাদিয়ানিদের ‘ইজতেমা’ বন্ধের দাবিতে উত্তাল পঞ্চগড়, থামছে না আন্দোলন!

আবু মুআজ ।। 

মহানবী হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসুল হিসেবে অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায় কর্তৃক আয়োজিত পঞ্চগড়ে ‘জাতীয় ইজতেমার’ নামে ঈমানবিধ্বংসী কার্যক্রম বন্ধ ও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দাবিতে উত্তাল হয়ে উঠেছে পঞ্চগড়।

প্রশাসন কর্তৃক কাদিয়ানিদের কথিত ইজতেমা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ সোমবার বাদ মাগরিব পঞ্চগড় জেলাশহরে স্থানীয় তৌহিদী জনতা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন। এ সময় জেলাশহরের প্রায় ৫ কি.মি. রাস্তাজুড়ে পথচারী ও যানবাহন চলাচল বন্ধ থাকে।

‘পঞ্চগড় যুবসমাজের’ উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে সমাবেশে পঞ্চগড়ের হাজার হাজার মুসলিম তৌহিদি জনতা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন।

আরও পড়ুন : কাদিয়ানীদের পক্ষাবলম্বনকারী রেলমন্ত্রী সুজনের পদত্যাগ দাবি আলেমদের

প্রতিবাদ সমাবেশ তারা বলেন, বিশ্বশান্তির অগ্রদূত হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসুল হিসেবে অস্বীকারকারী কাদিয়ানীরা কাফের৷ ৯০% মুসলমানের দেশে খতমে নবুওয়াত অস্বীকারকারী প্রতারকদের কার্যক্রম চলতে পারে না। অনতিবিলম্বে কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী ইজতেমা বন্ধ-সহ রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে।

আরও পড়ুন : যারা কাদিয়ানি হচ্ছে তাদের বড় অংশই বুঝতে পারে না যে, তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছে : মাওলানা আবু সালমান

পূর্ববর্তি সংবাদসেতু না থাকায় ভেলায় ভাসিয়ে নেওয়া হলো লাশ
পরবর্তি সংবাদঢাকা থেকেই প্রকাশ হয় ৫০০-র বেশি দৈনিক পত্রিকা: সংসদে তথ্যমন্ত্রী