মধ্যবাড্ডায় ঝরল আরেক প্রাণ

ইসলাম টাইমস ডেস্ক: মধ্যবাড্ডার ইউলুপ ও ফুটওভার ব্রিজ এলাকায় এক সড়ক ‍দুর্ঘটনায় জিন্না (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (১০ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।

বেপরোয়া একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই পা কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ওই নারীর।

নিহত জিন্না গোপালগঞ্জের কোটালীপাড়ার জাফর আলী স্ত্রী। তারা বাড্ডা এলাকায় বসবাস করছিলেন।

জানা যায়, নিহত জিন্না ছেলে তোফায়েলকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। তবে ছেলে তোফায়েল অক্ষত রয়েছেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। জিন্নার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পূর্ববর্তি সংবাদখুলনায় পাগলকে বাঁচাতে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ : নিহত ৫
পরবর্তি সংবাদবিশ্ব ইজতেমা উপলক্ষে পেছানো হল এসএসসির তিন পরীক্ষা