২০১৮ সালে মার্কিন সামরিক বাহিনীতে আত্মহত্যার হার ছিল সবচেয়ে বেশি

ইসলাম টাইমস ডেস্ক: ২০১৮ সালে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে বিগত বছরগুলোর তুলনায় আত্মহত্যার হার ছিল সবচেয়ে বেশী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ করতে না চাইলেও মার্কিন সরকারি নথি ঘেঁটে এমনই তথ্য উঠে এসেছে।

মিলিটারি ডটকমের এক প্রতিবেদনে দেখানো হয়েছে, গত বছর ৩২১ জন সেনা আত্মহত্যা করেছেন। এর মধ্যে নৌবাহিনীর ৫৭ জন, নাবিক ৬৮ জন, বিমান বাহিনীর ৫৮ জন মার্কিন এবং ১৩৮ জন সরাসরি মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন।

আত্মহত্যার এই সংখ্যা ২০১২ সালের আত্মহত্যার সংখ্যার মতোই। তবে প্রকৃত তথ্য উঠে এলে এই সংখ্যা আরও বেশি হতো বলে ধারণা করা হচ্ছে। ২০০১ সাল থেকেই এ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের বহু প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা দফতর পেন্টাগন এই বিষয়ে সচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নিলেও আত্মহত্যার প্রবণতা ঠেকানো যাচ্ছে না। এটি ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে মার্কিন সেনাবাহিনীর কাছে।

উৎস: মিলিটারি ডট কম

পূর্ববর্তি সংবাদবিশ্ব ইজতেমা উপলক্ষে পেছানো হল এসএসসির তিন পরীক্ষা
পরবর্তি সংবাদকক্সবাজারে রাস্তায় কলাগাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ