ইসলাম টাইমস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গরু ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। আমরা গরুর দুধের ঋণ কোন দিন শোধ করতে পারবো না। আমাদের সরকার গোমাতার স্বাস্থ্যের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
সোমবার উত্তরপ্রদেশের বৃন্দাবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
গ্রামের অর্থনীতিতে গরু কতটা গুরুত্বপূর্ণ, সেটাও বুঝিয়েছেন মোদি। ৫০০ কোটি রুপি বরাদ্দ দিয়ে মোদি সরকার ‘রাষ্ট্রীয় গোকুল মিশন’ ও ‘রাষ্ট্রীয় কামধেনু যোজনা’র মত স্কিম এনেছেন বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, গরু মাতাদের সম্মানের ক্ষেত্রে ভারত সরকার কখনই পিছু হটবে না। এই স্কিমে যেসব কৃষকরা গবাদিপশু পালন করে তাদের ২ শতাংশ অনুদান দেয়ার ঘোষণাও দেন তিনি।
















