ফিলিস্তিনিদের চোখ বেঁধে রাতে তুলে নিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী

ইসলাম টাইমস ডেস্ক: পশ্চিম তীর থেকে ২২ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি সেনাবাহিনী। আটককৃতদের চোখমুখ বেঁধে তুলে নিয়ে যায় ইসরাইলি বাহিনী।

সোমবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

অধিকৃত পশ্চিম তীর ও জেরুসালেমে তালিকাভুক্ত ফিলিস্তিনিদের আটক করতে বড় ধরনের গ্রেফতার অভিযান পরিচালনা করছে বলে এক বিবৃতিতে জানায় ইসরাইলি সেনাবাহিনী।

ফিলিস্তিনি গণমাধ্যসূত্রে জানা যায়, অভিযান পরিচালনার সময় দখলদার ইসরাইলি বাহিনী ব্যাপক তাণ্ডব চালিয়েছে।

তাদের তালিকাভুক্ত ঘরগুলো ছাড়াও নারী ও শিশুদের ওপরও নির্যাতন করেছে ইসরাইলি বাহিনী। আটককৃতদের মধ্যে ১৮ বছরের কম অনেক কিশোরও রয়েছে বলে জানা যায়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, ইসরাইলের বিভিন্ন কারাগার বা বন্দিশিবিরে ছয় হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। বন্দিদের মধ্যে ছয়জন পার্লামেন্ট সদস্য, ৫২ জন নারী ও ২৭০ জন শিশু রয়েছেন।

সূত্র: আনাদলু ও দ্যা পেলেস্টাইন ইনফরমেশন সেন্টার

পূর্ববর্তি সংবাদসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৬ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া
পরবর্তি সংবাদঅবৈধভাবে ১০ বছর ধরে সরকারি গাড়ি দখল করে রেখেছেন সিবিএ নেতা আলাউদ্দিন