ট্রাম্পকে ‌‘ইডিয়ট’ বললেন রুহানি

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‌‘ইডিয়ট’ বলে আখ্যায়িত করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানের বিরুদ্ধে করা সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে।

সোমবার এক জনসমাবেশে তিনি কথা বলেন।

তেহরানের আজাদি চত্বরে হাসান রুহানি আরো বলেন, ইরানের সড়কজুড়ে এই জনসমুদ্রের উপস্থিতি বলে দিচ্ছে শত্রুরা কখনোই তাদের খারাপ উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না।

রুহানির বক্তব্যের আগে একটি প্রস্তাবনা পাঠ করা হয়। যাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি প্রশ্নাতীত আনুগত্যের কথা জানানো হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদওয়ারীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, ১ ডাকাত নিহত
পরবর্তি সংবাদআনসার ভিডিপির ৩৯তম জাতীয় সমাবেশ, গাজীপুর গিয়েছেন প্রধানমন্ত্রী