প্রতিমাসে শতাধিক মার্কিন সেনার আত্মহত্যা!

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন সংবাদ মাধ্যমের হিসাব মতে ২০১৮ সালের শেষ তিন মাসেই প্রায় তিনশ’ মার্কিন সেনা আত্মহত্যা করেছেন। অর্থাৎ প্রতি মাসে প্রায় একশো জন। তবে কি অন্যায়যুদ্ধে জড়িয়ে বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টিকারী মার্কিন সেনারা বিবেকের দংশনে জর্জরিত? মানুষ হত্যার মর্মপীড়ায় জ্বলে শেষ আশ্রয় খুঁজছেন মৃত্যুর কাছে? পরিসংখ্যান অন্তত তাই বলছে।

সম্প্রতি মার্কিন সেনা বিষয়ক সংবাদ মাধ্যম মিলিটারি ডটকম এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী সেনাদের আত্মহত্যার কোনো খবর প্রকাশ করে না। এ বিষয়ে করা প্রতিবেদনগুলো নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়। সম্প্রতি একটি সূত্রের কাছ থেকে মিলিটারি ডটকমের কাছে ২০১৮ সালের শেষ তিন মাসের তথ্য চলে আসে।

মিলিটারি ডট কম জানিয়েছে, প্রকাশ হওয়া ওই নথি বলছে, গত বছরের শেষ তিন মাসে ২৮৬ জন সেনা আত্মহত্যা করেছে। এর মধ্যে মেরিন ৫৭ জন, নাবিক ৬৮ জন, ৫৮ জন মার্কিন বিমান বাহিনী এবং ১০৩ জন সরাসরি মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ২০১২ সালে ফাঁস হওয়া একটি ত্রৈমাসিক হিসাবে বলা হয়, ওই সময় ৩২১ জন সেনা আত্মহত্যা করেছে। সামরিক বাহিনী প্রকৃত তথ্য প্রকাশ করলে এবারও সেনাদের আত্মহত্যার সংখ্যা সমান হবে কিংবা তা ছাড়িয়েও যেতে পারে। ওই বছর সেনাদের আত্মহত্যা ঠেকাতে নেয়া একটি গবেষণার জন্যই খরচ করা হয় ৩০ লাখ ডলার।

জানা গেছে, আমেরিকার বহু প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা দফতর পেন্টাগন এই বিষয়ে সচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নিলেও আত্মহত্যার প্রবণতা ঠেকানো যাচ্ছে না। যা কিনা ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠেছে মার্কিন সেনাবাহিনীর কাছে।

পূর্ববর্তি সংবাদঘর ভাঙছে জামায়াত-বিএনপির!
পরবর্তি সংবাদপরিবেশ ও প্রকৃতির জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ