ইসলাম টাইমস ডেস্ক : প্রিন্টিংয়ের ভুলের কারণে এসএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষা বাতিল করেছে যশোর শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রিন্টিংয়ে ভুল হওয়ায় এই পরীক্ষা বাতিল করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
তিনি বলেন, আইসিটি বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পর তারা দেখতে পায় প্রশ্নে আইসিটি বিষয়ের পাশাপাশি ক্যারিয়ার শিক্ষার প্রশ্নও রয়েছে। বিষয়টি তারা হল পরিদর্শকদের জানান। এরপর বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের নজরে আসলে পরীক্ষা বাতিল করা হয়।
















