মন্ত্রী হিসেবে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির দায় এড়াতে পারি না : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক : সাম্প্রতিক সময়ে সড়কে দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার বিষয়টি স্বীকার করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী হিসেবে আমি দায় এড়াতে পারি না।

তবে দুর্ঘটনার জন্য তিনি ছোট ছোট যানবাহনগুলোই বেশি দায়ী বলে মন্তব্য করেন।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সড়ক দুর্ঘটনা হ্রাস করতে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আগামী সপ্তাহে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা আহবান করছি। সভায় বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এ সময় সড়ক নিরাপত্তায় সবার সহযোগিতা চান মন্ত্রী।

পূর্ববর্তি সংবাদনো-ম্যান্স ল্যান্ডে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ফাঁকা গুলি, আতঙ্কে রোহিঙ্গারা
পরবর্তি সংবাদধর্ষণের ঘটনায় গ্রেফতার ২ পুলিশ কর্মকর্তার ৬ দিনের রিমান্ড